আমার গাউসুল আজম মাইজভাণ্ডারী

আমার গাউসুল আজম মাইজভাণ্ডারী মওলা দোজাহান, ত্রি-জগতের আল-হাসানী গোলাম রহমান।। মোদাচ্ছের মোজাম্মেল, কুয়াতিল মাতিন তুমি, গুপ্তধনের মহা ধনী, হান্নান ও মান্নান।। পাপী তাপী ত্বরাইতে আসিয়াছে রহমতে, ছদ্মবেশে খেলিতেছে মুক্ত রহমান।। বহু রূপে রূপ ধরিয়া, শেষ জামানায় উদয় হইয়া, মাইজভাণ্ডারে উড়াইলে তৌহিদের নিশান।। পরের জন্য দিন যামিনী, নিজের হাতে ঢালে পানি, মুক্তিদাতা গুনমণি বড় মেহেরবান।। দয়াল […]

আমার গাউসুল আজম মাইজভাণ্ডারী মওলা দোজাহান,
ত্রি-জগতের আল-হাসানী গোলাম রহমান।।

মোদাচ্ছের মোজাম্মেল, কুয়াতিল মাতিন তুমি,
গুপ্তধনের মহা ধনী, হান্নান ও মান্নান।।

পাপী তাপী ত্বরাইতে আসিয়াছে রহমতে,
ছদ্মবেশে খেলিতেছে মুক্ত রহমান।।

বহু রূপে রূপ ধরিয়া, শেষ জামানায় উদয় হইয়া,
মাইজভাণ্ডারে উড়াইলে তৌহিদের নিশান।।

পরের জন্য দিন যামিনী, নিজের হাতে ঢালে পানি,
মুক্তিদাতা গুনমণি বড় মেহেরবান।।

দয়াল নামের দয়ার গুণে, পাড় করিতে দোজাহানে,
আল-হাসান বলিয়া ভবে, দেখাইছে প্রমাণ।।

আমিন বলে মন পাগলা, হেলায় হেলায় গেল বেলা,
পড় তাঁহার চরণ তলে পাইতে পরিত্রাণ।।

লেখক: আমিনুল হক ধর্মপুরী