মীম ছুরতে ছের বানায়ে

মীম ছুরতে ছের বানায়ে, দিল মাহমুদী ছুরত। এলেম কালাম করলা জারি আজব কুদরত।। নবীর ছবি দিয়া ছেরে, কালামুল্লাহ্ লীলা পুরে। দেখে তাতে শুনে তাতে কথা বলাও কেরামত।। স্মৃতির প্রদীপ দিলা জ্বালি, জ্ঞানের ভাণ্ডার দিলা খুলি। প্রেমের বাঁশি বাজে যথা শুনে লাগে হরারত।। হে-তে হেকমত করে, ছিনার ছুরত দিলা গড়ে। লুকাইয়া সাঁই তার ভিতরে নাহি একটু […]

মীম ছুরতে ছের বানায়ে, দিল মাহমুদী ছুরত।
এলেম কালাম করলা জারি আজব কুদরত।।

নবীর ছবি দিয়া ছেরে, কালামুল্লাহ্ লীলা পুরে।
দেখে তাতে শুনে তাতে কথা বলাও কেরামত।।

স্মৃতির প্রদীপ দিলা জ্বালি, জ্ঞানের ভাণ্ডার দিলা খুলি।
প্রেমের বাঁশি বাজে যথা শুনে লাগে হরারত।।

হে-তে হেকমত করে, ছিনার ছুরত দিলা গড়ে।
লুকাইয়া সাঁই তার ভিতরে নাহি একটু করারত।।

মোকামে মাহমুদার ঘর, বানাইলা তার ভিতর।
ক্ষণে ক্ষণে লও খবর নাহি লাগে মেরামত।।

আল্লাহু আল্লাহু রবে, চলে তরী দিবা রাতে।
রুহু ধন নূরানী দিলা কলব আর্শের ছুরত।।
মীমের ছুরত বানাইয়া, দিলা পুনঃ লাগাইয়া।
সৃষ্টি লীলা করিলা জারি আজব তোমারি কুদরত।।

আছমান জমিন আদি, নূরে মোহাম্মদী জাতি।
মীম ছুরতে লীলা করে খেলে সেথায় অবিরত।।

দুই পা সংযোগ করে, দালের ছুরত দিলা গড়ে।
মোহাম্মদী রূপ বানাইয়া জলওয়া খেলাও সেই ঘরত।।

সফি শুধু সেই ভরসায়, জামালি জলওয়ার আশায়।
চেয়ে রইল নূর পিপাসায় গেল ইজ্জত হুরমত।।

লেখক: সৈয়দ শফিউল বশর মাইজভাণ্ডারী