বন্ধু তোর পায়ে ধরি

বন্ধু তোর পায়ে ধরি, বন্ধু তোর পায়ে ধরি। দেখ ফিরি এই হীন অধীনিরে।। হই পিয়াসী আসিয়াছি প্রাণের প্রাণ তোর দ্বারে, প্রেম দানে সুরা পানে শান্ত কর দাসিনীরে।। হইয়েছি কলঙ্কিনী ওহে ধনি, তাতে মোর নাই ক্ষতি। কৃপাহনে প্রেম নয়নে হের মোরে একবারে।। কুলিনী কামিনী ছিলাম হারাইলাম বন্ধু সব তোমার লাগি। মানবের ভালবাস সর্বনাশ হইতেছে প্রাণ ধীরে […]

বন্ধু তোর পায়ে ধরি, বন্ধু তোর পায়ে ধরি।
দেখ ফিরি এই হীন অধীনিরে।।

হই পিয়াসী আসিয়াছি প্রাণের প্রাণ তোর দ্বারে,
প্রেম দানে সুরা পানে শান্ত কর দাসিনীরে।।

হইয়েছি কলঙ্কিনী ওহে ধনি, তাতে মোর নাই ক্ষতি।
কৃপাহনে প্রেম নয়নে হের মোরে একবারে।।

কুলিনী কামিনী ছিলাম হারাইলাম বন্ধু সব তোমার লাগি।
মানবের ভালবাস সর্বনাশ হইতেছে প্রাণ ধীরে ধীরে।।

ওহে ছালাম নাহি ক্ষতি স্থিত মতি রহ প্রিয়ার শ্রীচরণে।
গেলে প্রাণী বিপদ গুণি কখন ছেড়না তারে।।

লেখক: আবদুস সালাম ভূজপুরী