নিঝুম রাতে বংশী হাতে কে এল দিল দুয়ারে।
দীপ্ত আলো তোমার ভালে উজ্জল করে পান পুরে।।
আলোতে আলোময় তুমি, আলোর পিয়াসী আমি।
জ্বালো আলো জোরে জ্বালো-তিমির রাশি যাক সরে।।
প্রেমের মুরতি তুমি, আমি তোমার প্রেম কামি।
ঢালো তুমি প্রাণে আমার, প্রেমসরাব জামভরে।।
ঢালো আলো প্রেমিক প্রাণে ভরপুর কর দিল চেমনে।
প্রেম সরাবে বেখোদ কর, দুনিয়ার সব যাক দুরে।।
গাউসুল আযম তুমি দীন সফির প্রাণ স্বামী।
মাইজভাণ্ডারে তুমি আছ, বাবাজান নাম ধরে।।