আমার মাওলা মাইজভাণ্ডারী বড় দয়াবান,
কালে কালে ভবে আসি করে নেগাবান।।
যদি দয়াল না হইতো,
মোহাম্মদকে না পাঠাইতো,
না হইতো স্বর্গ আদী, না হইতো ইনসান।।
বোগদাদীর রূপ ধরি,
কবর আজাব মাফ করি;
তারপরেতে আজমিরীতে কইল্যা কত শান।।
মানবের আকার ধরি,
দেখা দিলা মাইজভাণ্ডারী;
আশেকগণে দেখি সবে, জ্বলে যায় পরাণ।।
কেহ দেখি হায় হায় করে,
কেহ কাছে যায়না ডরে;
আর কেহ কলঙ্কিনী, ঘুরে স্থানে স্থান।।
যেই দিনে বসিত আর্শে,
অলিগণে চতুর্পাশ্বে।
জ্বালালী ছুরত দেখাই, মালেকের ভরাই তো প্রাণ।।