আমার শ্যামের বাড়ি যাইতাম

আমার শ্যামের বাড়ি যাইতাম চাই, এস এস শীঘ্র করি পার করাই দাও নাইয়া ভাই।। আমার বন্ধু মন চোরা, বন্ধু আমার নয়ন তারা। এক তিল না দেখিলে জ্বলি, হই আমি ছাই।। যখন তিনি বাজায় বাঁশী, হুর অলি হয় উদাসী; আশেক জনা আছে যারা, বেকরাক হইয়া যায়।। এক রূপ নকল করি, রাখি আমার ক্বলব ভরি; বড় পীরের […]

আমার শ্যামের বাড়ি যাইতাম চাই,
এস এস শীঘ্র করি পার করাই দাও নাইয়া ভাই।।

আমার বন্ধু মন চোরা,
বন্ধু আমার নয়ন তারা।
এক তিল না দেখিলে জ্বলি, হই আমি ছাই।।

যখন তিনি বাজায় বাঁশী,
হুর অলি হয় উদাসী;
আশেক জনা আছে যারা, বেকরাক হইয়া যায়।।

এক রূপ নকল করি,
রাখি আমার ক্বলব ভরি;
বড় পীরের রূপ ধরি, লীলা খেলার অন্ত নাই।।

খেলে যেবা সেই খেলা,
হয় সে তো মাতুয়ালা;
এমন মধু পাইয়াছে, ছুটা ছুটির সাধ্য নাই।।

যখন বন্ধে মারে টান,
মালেক তখন করে গান।
এক রঙ্গে অভিলাষে, তখন মিশামিশি হইয়া যাই।।

লেখক: আবদুল মালেক শাহ কাঞ্চনপুরী