প্রাণ থাকিতে আপন ঘটে চিন নিরঞ্জন।
ধর ছাড়ি গেলে কভু না হয় রে আপন।।
এমন রঙ্গিলা পাখী,
খাকের পিঞ্জরায় রাখি;
তারে না চিনিলে কভু, হইব জ্বালাতন।।
আগে আপন চিনি লতি,
আল্লা নবীর দেখা পাতি।
মুরদা ক্বলব জিন্দা হইত, অমরার মতন।।
শরিয়তের লোক যারা,
মরা কাষ্ঠের মতন তারা,
মালেক কয় সত্য মিত্যা, ভেবে দেখ মুরদাগণ।।