রঙ্গ মনে জঙ্গ কর

রঙ্গ মনে জঙ্গ কর, চরণ মিলে স্মরণে, আজব তামেশা রূপ দেখতে পাবি নয়নে।। দমে দমে জপ নাম, দূর হবে শয়তানি কাম, চৈলা যাবে স্বর্গধাম, লিখিয়াছে কোরাণে।। লাভ করিতে আনলি সোনা, তফিল ভাইঙ্গ্যা খাইলি মনা, মাথার পোজা হৈল দেনা ত্বইরা যাবি কেমনে।। মালেকুল মউতের ডরে, জগত কাপে থরে থরে, মোস্তফার নয়ন ঝরে, হাসি নাইরে বদনে।। পীর […]

রঙ্গ মনে জঙ্গ কর, চরণ মিলে স্মরণে,
আজব তামেশা রূপ দেখতে পাবি নয়নে।।

দমে দমে জপ নাম, দূর হবে শয়তানি কাম,
চৈলা যাবে স্বর্গধাম, লিখিয়াছে কোরাণে।।

লাভ করিতে আনলি সোনা, তফিল ভাইঙ্গ্যা খাইলি মনা,
মাথার পোজা হৈল দেনা ত্বইরা যাবি কেমনে।।

মালেকুল মউতের ডরে, জগত কাপে থরে থরে,
মোস্তফার নয়ন ঝরে, হাসি নাইরে বদনে।।

পীর না থাকিলে ভবে, তার সুপারিশ কে করিবে,
শয়তানের গোলাম হবে, হাশরের ময়দানে।।

কোরাণ হাদিসে বলে, গুরুর নামে কুরবান হৈলে,
বেহেস্তের কুঞ্জি খুলে, পীরের চরণ সাধনে।।

দিন যায় দুনিয়ার কামে, রাত্র গেল ঘুমে ঘুমে,
আব্দুল্লা নরাধমে, চরণ চায় মরণ বিনে।।

লেখক: আব্দুল্লাহ বাঞ্ছারামপুরী