বড়ই দয়াল তুমি বড়ই কঠোর,
এক ‘কুনে’তে ছারে আলম করেছ জহুর।।
তুমি যদি ইচ্ছা কর পাহাড়ে দরিয়া কর।
গাছ ধরে মানুষ কর, জ্বালাও কোহেতুর।।
তোমার দয়ার বলে হৃদি মাঝে বাতি জ্বলে,
মন প্রাণ হয়ে যায় নূরে ভরপুর।।
একটু তোমার দয়া হলে হৃদি আয়না যায় খুলে,
পেয়ে তোমার হৃদ মাঝারে আনন্দে বিভোর।।
কি অভাবে দয়াল মওলা সফিকে করিলা কালা,
একটু দেখ দয়া করে আন্ধেরি হোক দূর।।