আমার দয়াল বাবা ধন, আমার দয়াল বাবা ধন।
প্রেম ডোরে বন্দী কর দাসের তনমন।।
বিধে তোমার প্রেম বানে, কোরবানি দাও শ্রীচরণে।
তোমার প্রেমের মরার কি আর হবে গো মরণ।।
একবার মরে প্রাণ পেলে, বাব তোমার কদম তলে।
জীয়নে মরণ তার মরণে জীয়ন।।
সফির পানে দৃষ্টি কর, ইচ্ছা তোমার রাখ মার।
সদয় হয়ে দয়াল বাবা দাও প্রেম ধন।।