দয়াল তোমার নামের ভরসার পাড়ি দিলাম অকুল দরিয়ায়,
তুমি বিনে কে আছে মোর রে বাবা পার করিতে দুঃখিয়ায়।।
দরিয়ার মৌজ দেখি প্রাণ কাপে থর থর,
দয়া বিনে নাহি দেখি কোন গত্যান্তর,
আস বাবা কাণ্ডারী মোর পৌছিয়ে দাও কিনারায়।।
ঈমানের পাল নাহি গো মোর রেয়াজত্- দাঁড় টুটা,
সুকানি গেছে সুকান ছেড়ে নায়ের তলা ফটা,
বে পেঁচে পড়িয়া নাও এবার বুঝি মারা যায়।।
নায়ের পিছনে ডুবে গেছে আগ্নের গোলৈ ভাসে,
ডুবা গোলৈতে সফি বাবা বাবা ডাকে,
ছেলেরা মায়া নাই কিরে তোর পার করিয়ে নে ত্বরায়।।