প্রেম করিতে যদি কারো

প্রেম করিতে যদি কারো মনে থাকে অভিলাষ। মান শান জাতী কুল প্রথমে কররে নাশ।। কোরান পুরান শাস্ত্র আদী, জাতী ধর্ম বেদ বিদী। নিজ মন ইচ্ছাদি ছাড়ি হওরে নৈরাশ।। যাই প্রেম কছবি খানা, লেখ নিজ নাম ঠিকানা। দাসীর দাস হওয়া বিনা না কর প্রেমেরি আশ।। ওহে ছালাম হীনমতি, নারিলি পাগল হতি। পাগল হওয়া বিনে নারে আপে […]

প্রেম করিতে যদি কারো মনে থাকে অভিলাষ।
মান শান জাতী কুল প্রথমে কররে নাশ।।

কোরান পুরান শাস্ত্র আদী,
জাতী ধর্ম বেদ বিদী।
নিজ মন ইচ্ছাদি ছাড়ি হওরে নৈরাশ।।

যাই প্রেম কছবি খানা,
লেখ নিজ নাম ঠিকানা।
দাসীর দাস হওয়া বিনা না কর প্রেমেরি আশ।।

ওহে ছালাম হীনমতি,
নারিলি পাগল হতি।
পাগল হওয়া বিনে নারে আপে আপ হইতে নাশ।।

লেখক: আবদুস সালাম ভূজপুরী