প্রাণের বাবা মাইজভাণ্ডারী

প্রাণের বাবা মাইজভাণ্ডারী নাগর কানাই। নর-নারী পাগল কর বাঁশরি বাজাই।। যখন বাজাও মোহন বাঁশি, শুনিলে মন হয় উদাসী। সায়র ভাটায় উজান চলে ধেনু আসে ধাই।। গোপী সব আসে ধেয়ে, অষ্ট পাস মুক্ত হয়ে। আহুতি দেয় চরণ তলে আনন্দে ঝাপাই।। বাজাও তোমার মোহন বাঁশি, কদম্ব ডালেতে বসি। ভক্তগণ ধন্য হউক চরণ ধূলি পাই।। প্রভাস মিলন উৎসবেতে, […]

প্রাণের বাবা মাইজভাণ্ডারী নাগর কানাই।
নর-নারী পাগল কর বাঁশরি বাজাই।।

যখন বাজাও মোহন বাঁশি,
শুনিলে মন হয় উদাসী।
সায়র ভাটায় উজান চলে ধেনু আসে ধাই।।

গোপী সব আসে ধেয়ে,
অষ্ট পাস মুক্ত হয়ে।
আহুতি দেয় চরণ তলে আনন্দে ঝাপাই।।

বাজাও তোমার মোহন বাঁশি,
কদম্ব ডালেতে বসি।
ভক্তগণ ধন্য হউক চরণ ধূলি পাই।।

প্রভাস মিলন উৎসবেতে,
সবে গেছে হেসে মেতে।
সফি একা বৃন্দাবনে কাঁদিয়া বেড়াই।।

লেখক: সৈয়দ শফিউল বশর মাইজভাণ্ডারী