নূরে রব্বি নূরে নবী আজব নূরানী ছবি।
দেখে নর-নারী হল দিওয়ানা।।
মোহাম্মদী নূরি ছবি যেন মদিনার খুবি।
খতমুল বেলায়ত নুরী ছফিনা।।
আনা নুরুন মিন নুরিল্লাহ, গাউসুল আজম গাউসুল্লাহ।
জলওয়া দেখে হল দাসে পরওয়ানা।।
‘আল আউলিয়া লা-ইয়ামুতু’, ‘লা-খাওফুন’ তোমার ছিফত।
রহম কুনতু এয়া এমামুল মোমেনা।।
নূরে নূরী জুল-জালালী, রঙ্গে রঙ্গিন রং রঙ্গেলী।
সৈয়দেনা, মোর্শেদেনা মাওলানা।।
গাউসুল আজম মাইজভাণ্ডারী, বাবাজান নাম ধরি।
আশেকানের মন হয় নূরিনা।।
ইশকে সাদেকী দিয়ে, ফাছেকীকে দূরে নিয়ে।
সফিকে তোমার কর করুনা।।