চলরে মন মাইজভাণ্ডারে খেলতে প্রেম খেলা।
মাইজভাণ্ডারী বাবা আমার নূরের পুতুলা।।
আউলিয়া যোগী সন্নাসী,
খেলা খেলে দিবানিশি।
হুরপরী ফেরেস্তা আসি খেলায় উতলা।।
যে গিয়াছে খেলার মাঠে,
আনন্দে প্রাণ নেচে উঠে।
(ও) তার হৃদয়ের চক্ষু ফুটে দেখে নূর উজলা।।
মায়ার ফেরে অন্ধকারে
দিন কাটাইলাম হেলা করে।
খেলার শরীক হতে নারে রমেশ পাগলা।।