এসো আশেক সকল, এসো আশেক সকল।
দিন থাকিতে খেলে লও বুঝি প্রেম ছল।।
যবে এই রসিক যাবে, ফের আর কোথা পাবে।
পেলে ফের না পাইবে, এই রস মঙ্গল।।
তালাসী আমারে আর, না পাইবা এই প্রকার।
আমি না রব আমার, হইব বদল।।
প্রেম আগুনে ধরে থাকে, এক হালে নাহিক রাখে।
কবে স্বর্গে তোলে থাকে, কবে রসাতল।।
ছালামে ডেকেছি ছলে, আসি লও প্রেম খেলে।
এই দিন চলিয়ে গেলে, কান্দি নাহি ফল।।