তোমা পাব আশে ওহে প্রাণ ধন।
ভ্রমি দেশে দেশে সন্যাসী মতন।।
যাব জ্বলি যদি পাই, না পাইয়ে মরি যাই।
বল মম কি উপায়, ওহে সখীগণ।।
রাখি তোমায় নিকটে, ভ্রমি নানা সঙ্কটে।
বসাইতে হৃদ পটে, ওহে মাওলা ধন।।
তৃপ্তি কর প্রাণ ধন, দিয়ে হৃদেতে আসন।
ঐ দাস ছালামের মন, অঘোর কানন।।