আর ছলে পোলাইওনারে ওহে

আর ছলে পোলাইওনারে ওহে প্রাণের ধন। যে ছলে পোলাবে বন্ধু আছি তোমার সন।। তুমি যদি দিবা রাত্রি আমি হই তোমার জ্যোতি। তুমি চন্দ্র সূর্য হইলে আমি তো কিরণ।। প্রিয়ে তুমি মধু হইলে আমি অলি হইয়ে ডালে। যবে তুমি পুষ্প আমি গন্ধ আবরণ।। তুমি সিন্ধু আমি বিন্দু সদা জল কল্লোল। তুমি দুগ্ধ আমি ননী মথিয়ে দেখন।। […]

আর ছলে পোলাইওনারে ওহে প্রাণের ধন।
যে ছলে পোলাবে বন্ধু আছি তোমার সন।।

তুমি যদি দিবা রাত্রি আমি হই তোমার জ্যোতি।
তুমি চন্দ্র সূর্য হইলে আমি তো কিরণ।।

প্রিয়ে তুমি মধু হইলে আমি অলি হইয়ে ডালে।
যবে তুমি পুষ্প আমি গন্ধ আবরণ।।

তুমি সিন্ধু আমি বিন্দু সদা জল কল্লোল।
তুমি দুগ্ধ আমি ননী মথিয়ে দেখন।।

তুমি তৈল আমি বাত্তি অনল তুই আমি জ্যোতি।
ছলেতে ছালাম দেখ পরওয়ানার মতন।।

লেখক: আবদুস সালাম ভূজপুরী