স্বাগতম স্বাগতম এই খুশির দিন,
পহেলা চৈত্র কালাসোনার শুভ জন্মদিন।
আজ দেখো আশেক মাশুক মিলনের দিন,
পহেলা চৈত্র কালাসোনার শুভ জন্মদিন।
তারা গুলো পড়ে লুটে, বাগানেতে ফুল ফুটে
খুশিতে আত্তহারা আসমান ও জমিন ॥
কালাসোনার আগমনে, আশেক ভক্তের আয়োজনে
দেখো দেখো আমির ভান্ডার হলোরে রঙ্গিন ॥
কালাসোনার আশেক যারা, থাকিতে পারেনা তারা
গর্তে যেমন থাকেনা সাপ, যখন বাজায় বিন ॥
যদি তোমার পাইগো দিদার, জগৎ সেরা মোর উপহার
কালাসোনার চরণ তলে বলে মঈনুদ্দিন ॥