বাজাও বাজাও বাজাওরে

বাজাও বাজাও বাজাওরে, গাউসে ধনের জয় ঢোল বাজাওরে।। গাউসে ধনের প্রেম বাগানে, নিরাঞ্জন কৃপাগুণে। প্রেমের বসন্ত ঋতু আসিলরে।। ফুটছে নূরী গোলাপ ফুল, জুটছে নানা অলিকুল। বুলবুল দল প্রেম রোলে গাহিলরে।। ফুলের সুগন্ধি এল, মুর্দা দিল জিন্দা হল। অমরা নগর পন্থ খুলিলরে।। নূরী নারী হুর দলে, সহস্র বৎসর কাঁদিলে। তবে ভবে প্রভু এ ফুল ফুটালরে।। জমিনে […]

বাজাও বাজাও বাজাওরে,
গাউসে ধনের জয় ঢোল বাজাওরে।।

গাউসে ধনের প্রেম বাগানে, নিরাঞ্জন কৃপাগুণে।
প্রেমের বসন্ত ঋতু আসিলরে।।

ফুটছে নূরী গোলাপ ফুল, জুটছে নানা অলিকুল।
বুলবুল দল প্রেম রোলে গাহিলরে।।

ফুলের সুগন্ধি এল, মুর্দা দিল জিন্দা হল।
অমরা নগর পন্থ খুলিলরে।।

নূরী নারী হুর দলে, সহস্র বৎসর কাঁদিলে।
তবে ভবে প্রভু এ ফুল ফুটালরে।।

জমিনে আদম কুলে, আর্শয়ে ফেরেস্তা দলে।
মারহাবা মারহাবা ধ্বনি পড়িলরে।।

খোদা ও মোস্তাফা বলে, মকবুল অধমে বলে।
ছল্লে আলা একি বাহার হইলরে।।

লেখক: আবদুল গণি কাঞ্চনপুরী