জালালিতে হযরত ইমাম জ্বলি

জালালিতে হযরত ইমাম জ্বলি উঠ চাই, তোমার দরবার, তোমার কারবার হইল সর্ব ঠাই।। মাওলা ধন মাইজভাণ্ডারী, বাবা আমার অধিকারী। সে কদমের জ্যোতে মিশে পাইল বাদশাই। জব্বার খোদা মাওলা ধন, ইমামের হৃদর্শন। তারা দুই জন এক হইল দেখ দেখ যাই।। নবী গাউস পায়গম্বরে তোমারে সজিদা করে। তোমার কদম আজম কাবা হক জ্বালালী শাঁই ।। যতক্ষণ আছে […]

জালালিতে হযরত ইমাম জ্বলি উঠ চাই,
তোমার দরবার, তোমার কারবার হইল সর্ব ঠাই।।

মাওলা ধন মাইজভাণ্ডারী,
বাবা আমার অধিকারী।
সে কদমের জ্যোতে মিশে পাইল বাদশাই।

জব্বার খোদা মাওলা ধন,
ইমামের হৃদর্শন।
তারা দুই জন এক হইল দেখ দেখ যাই।।

নবী গাউস পায়গম্বরে
তোমারে সজিদা করে।
তোমার কদম আজম কাবা হক জ্বালালী শাঁই ।।

যতক্ষণ আছে প্রাণ,
ছাড়িব না এই স্থান।
ফাঁকি ঝুঁকি যত কর, পিছন দিকে যত সর।
মালেক বলে প্রাণ থাকিতে ছাড়াছাড়ি নাই।।

লেখক: আবদুল মালেক শাহ কাঞ্চনপুরী