কার পীর নহে মাওলা

কার পীর নহে মাওলা কার গুরু নয়। যেবা জানে পীর বুলি সে তো বেকুব হয়।। সে হইল দয়াল পতি জগতের অধিপতি। যাহার মহিমার শানে সপ্ত আদী হয়।। যে সময়ে নাহি ছিল নাম যে তাহাঁর, নাহি ছিল আসমান জমীন না ছিল সংসার । নিজ রূপে বাহান করি, ছলেতে আদম হয়।। যুগে যুগে করেন তিনি ভবের সাধনা, […]

কার পীর নহে মাওলা কার গুরু নয়।
যেবা জানে পীর বুলি সে তো বেকুব হয়।।

সে হইল দয়াল পতি জগতের অধিপতি।
যাহার মহিমার শানে সপ্ত আদী হয়।।

যে সময়ে নাহি ছিল নাম যে তাহাঁর,
নাহি ছিল আসমান জমীন না ছিল সংসার ।
নিজ রূপে বাহান করি, ছলেতে আদম হয়।।

যুগে যুগে করেন তিনি ভবের সাধনা,
জামালে মোস্তফা শানে সোনার মদিনা।
আজব লীলা শান লীলা নাই গো শুমার।
হীন মালেক কি বলিব শুনতে লাগে ভয়।।

বাংলাদেশে অবশেষে গাউসুল আজম হয়ে,
মাইজভাণ্ডারে আসন নিলা বেলায়তী নিয়ে।
দয়া করো অ-ভাণ্ডারী, তোমার পাইলাম পরিচয়।।

লেখক: আবদুল মালেক শাহ কাঞ্চনপুরী