মাইজভাণ্ডারে বসি খেলে সে

মাইজভাণ্ডারে বসি খেলে সে তো ভবের মানব নয়, দিল দরিয়ায় ডুব দিয়া লও তান পরিচয়।। নৈরাকারে আকার ধরি, দেখা দিল মাইজভাণ্ডারী। তান দয়ায় কৃপা গুণে, দু’জাহান আলো হয়।। না শুন আলেমের মানা, আলেম হইল মূলে কানা। শরিয়ত নাহি বুঝে, যে কারণে গুল হয়।। অধীন মালেকের কথা, মান যদি যথা তথা। ঠেকবেনা আর মরণকালে, রইবেনা আজরাইলের […]

মাইজভাণ্ডারে বসি খেলে সে তো ভবের মানব নয়,
দিল দরিয়ায় ডুব দিয়া লও তান পরিচয়।।

নৈরাকারে আকার ধরি,
দেখা দিল মাইজভাণ্ডারী।
তান দয়ায় কৃপা গুণে, দু’জাহান আলো হয়।।

না শুন আলেমের মানা,
আলেম হইল মূলে কানা।
শরিয়ত নাহি বুঝে, যে কারণে গুল হয়।।

অধীন মালেকের কথা,
মান যদি যথা তথা।
ঠেকবেনা আর মরণকালে, রইবেনা আজরাইলের ভয়।।

লেখক: আবদুল মালেক শাহ কাঞ্চনপুরী