হৃদের বাত্তি জ্বালাইয়া দাও দয়াল বাবা মাওলা ধন,
দিবা রাতি নূরের বাত্তি দেখি যেন সর্বক্ষণ।।
ভিক্ষা মোরে দান করিবা,
ফাঁকি ঝুঁকি না করিবা।
মালে ভরা গোলা পুরা, গোপন কর কি কারণ।।
সখি তুমি দয়াল কর্তা,
শুনিয়া তোমারি নাম, উদাসী হইল প্রাণ।।
রত্ন পাইবার আশে,
আসিয়াছি তোমার কাছে;
বারে বারে আশা দিয়া, ঘুরাইতেছ কি কারণ।।
কবর হাশর হইতে,
থাকি যেন তোমার সাথে।
পূরাও মনের আশা বাবা, মালেকের এই নিবেদন।।