আমার মাওলা ধন না চিনিলি

আমার মাওলা ধন না চিনিলি জীবন থাকিতে, হেলায় হেলায় দিন কাটালি যাইয়া কু-পথে।। যদি তারে চিনি লতি, ভবে থাকতে স্বর্গ পাতি। এখন দিত দেখা, ত্বরাইতো বিপদ হইতে।। মানব আঁকার ধরি, ছুরত বাহান করি; ভাগ্য গুণে দিল দেখা, এই না দেশে।। বিদেশী আশেকী যারা, উদাসী হইল তারা। অন্ধগণ বেকুব হইল, রইল ঘুমেতে।। আর যে হাশরের পর, […]

আমার মাওলা ধন না চিনিলি জীবন থাকিতে,
হেলায় হেলায় দিন কাটালি যাইয়া কু-পথে।।

যদি তারে চিনি লতি,
ভবে থাকতে স্বর্গ পাতি।
এখন দিত দেখা, ত্বরাইতো বিপদ হইতে।।

মানব আঁকার ধরি,
ছুরত বাহান করি;
ভাগ্য গুণে দিল দেখা, এই না দেশে।।

বিদেশী আশেকী যারা,
উদাসী হইল তারা।
অন্ধগণ বেকুব হইল, রইল ঘুমেতে।।

আর যে হাশরের পর,
রৌশন দেখিবি তার।
নূরানী ছাদোয়ার তলে, দিব থাকিতে।।

শুন যদি মালেকের বাণী,
পাইবে সবে রহমতের খনী।
ধনী হইবে দুজাহানের, বুঝবে গেলে সেই দেশেতে।।

লেখক: আবদুল মালেক শাহ কাঞ্চনপুরী