বাবা ভাণ্ডারী মহান তুমি আলমের

বাবা ভাণ্ডারী মহান, তুমি আলমের সুলতান, ছারে আলম জুড়ে গেল রহমানি শান।। আহাম্মদ রহমান ভবে, জাহের হল দেখ সবে, জাগিয়া উঠিল এসে বিশ্ববাসীর প্রাণ।। আশরাফুল আম্বিয়া তুমি, ছায়েফুল আউলিয়া তুমি, গুপ্ত ধনের মহা ধনী হান্নান ও মান্নান।। এই জগৎ ত্বরাবে বলি, রহমান মঞ্জিল খুলি, সাফায়াতের নিশান তুলি দিল বাবাজান।। দয়াল দাতা ভাণ্ডারী, অকুলে পাড়ের কাণ্ডারী, […]

বাবা ভাণ্ডারী মহান, তুমি আলমের সুলতান,
ছারে আলম জুড়ে গেল রহমানি শান।।

আহাম্মদ রহমান ভবে, জাহের হল দেখ সবে,
জাগিয়া উঠিল এসে বিশ্ববাসীর প্রাণ।।

আশরাফুল আম্বিয়া তুমি, ছায়েফুল আউলিয়া তুমি,
গুপ্ত ধনের মহা ধনী হান্নান ও মান্নান।।

এই জগৎ ত্বরাবে বলি, রহমান মঞ্জিল খুলি,
সাফায়াতের নিশান তুলি দিল বাবাজান।।

দয়াল দাতা ভাণ্ডারী, অকুলে পাড়ের কাণ্ডারী,
দয়া করি চরণ তরী, আমায় কর দান।।

হীন দাস আমিনে বলে, খোদার সনে মিশতে হলে,
মাইজভাণ্ডারীর চরণ তলে জান কর কুরবান।।

লেখক: আমিনুল হক ধর্মপুরী