আমার আর্শে আজম গাউছুল আযম

আমার আর্শে আজম গাউছুল আযম বাবা মওলানা, ছারে আলমে নাই যাহার তুলনা।। আছমান জমীন আদী, পাহাড় পর্বত নালা নদী, তরুলতা বৃক্ষ আদি তোমার সাধনা।। আউলিয়া আম্বিয়া যত, হুর ফেরেস্তা শত শত, জ্বীন ইনসান অবিরত করে ভজনা।। ভক্তি ভাবে শ্রদ্ধা করে, যে গিয়েছে মাইজভাণ্ডারে, সে দেখেছে হুরের ঘরে, খোদে রাব্বানা।। রহমান মঞ্জিলের ঘরে, নিরাকারে বিরাজ করে, […]

আমার আর্শে আজম গাউছুল আযম বাবা মওলানা,
ছারে আলমে নাই যাহার তুলনা।।

আছমান জমীন আদী, পাহাড় পর্বত নালা নদী,
তরুলতা বৃক্ষ আদি তোমার সাধনা।।

আউলিয়া আম্বিয়া যত, হুর ফেরেস্তা শত শত,
জ্বীন ইনসান অবিরত করে ভজনা।।

ভক্তি ভাবে শ্রদ্ধা করে, যে গিয়েছে মাইজভাণ্ডারে,
সে দেখেছে হুরের ঘরে, খোদে রাব্বানা।।

রহমান মঞ্জিলের ঘরে, নিরাকারে বিরাজ করে,
কায়া দেখায় আঁকার ধরে, ছায়া ছিলনা।।

অপূর্ব রূপেরি খেলা, সাধ্য কি বুঝিবার বেলা,
তোমার খেলা তোমার লীলা অতুল মহিমা।।

হীন আমিন ধর্মপুরী, বলিতেছে বিনয় করি,
কবুল কর মাইজভাণ্ডারী দাসের প্রার্থনা।।

লেখক: আমিনুল হক ধর্মপুরী