লাভ কিরে তোর আশেক হইয়া মাশুক না পাইলে,
হাতে ধরি মানব তরী জলে ডুবালে।।
(মনরে) প্রেমের তরিক না জানিয়া প্রেমিক হইলে রে,
চক্ষের কাঁদায় মুখের কথায় মাশুক কি মিলে।।
(মনরে) প্রেমিক ছিল মনছুর হেল্লাজ চড়াই ছিল শুলে রে মন,
মাশুক নামে প্রাণ ত্যাজিল আয়নাল (আনল) হক বলে।।
(মনরে) শিরী প্রেমে ফরহাদ পাগল, ছিল ভূমণ্ডলে রে মন,
লাফ দিয়া সে প্রাণ ত্যাজিল শিরী নাম বলে।।
(মনরে) দেখাইছিল প্রেমের লীলা ইব্রাহীম খলিলে রে মন,
মাশুক নামে কুরবানী দেয় আপন ছেলে।।
(মনরে) শামশের তবরিজ প্রেমিক ছিল মাশুক বলে রে মন,
সর্ব অঙ্গে দেহের চামড়া দিয়াছে খুলে।।
(মনরে) আমিন কয় কি মাশুক মিলে কপট ছলে রে মন,
লাইলী মজনুর মত প্রেমিক না হইলে।।