দয়াল সেজদা কি আমার বিফল হবে তোমার দামান তলে।
ডাকা কি মোর এমনি যাবে তোমায় দয়াল বলে।।
আজিজী মিনতি যত-কাঁদা কাটা অবিরত।
সব কিছু মোর এমনি যাবে তুমি নিদয় হলে।।
আমার সব কিছুরই মাঝে-তোমার সুরই বাজে।
বাজাও তুমি হৃদয় বীণা নতুন সুরে তুলে।।
সব কিছুই ছেড়ে আজ কত দিন ধরে।
আশায় পথ চেয়ে আছি নিবে বলে কোলে।।
তোমার রহমতেরই কাছে মোর পাপের কি ঠাঁই আছে।
ক্ষম দাসের অপরাধ সব রহমান রূপ ছলে।।
সফি জেনে শুনে যদি-ভেঙ্গে থাকে কোন বিধি।
তাকে তুমি স্থান দিও গো তোমার চরণ তলে।।