দেখবি যদি মন পাখি তুই নূরের নগর।
দেহ তরী দাও ভাসায়ে তুলে ফেল নায়েব নোঙ্গর।।
জাতি সেই নূরের হাটে মহাজন এক থাকেন ঘাটে।
দমে দমে দম দিয়ে সে চালাইছে আজব শহর।।
হাওয়ায় বাঁচে, হাওয়ায় থাকে আবার হাওয়ায় পড়ে ফাকে।
নূর নগরের মহাজন সে হয়ে পড়ে বেখবর।।
কাম কামিনী দুই রাক্ষসী প্রেম নদীর মোহনায় বসি।
নব রূপে ডাকছে হাসি কেবা যায় রসিক নাগর।।
না নিয়ে এক মণের বোঝা যেই ত্বরী যেতে চায় সোজা।
কাম-কামিনীর মোহন রূপে, মরা গেছে বহুতর।।
এক মণেরি বোঝা ভরি রহমান নামে দাও গো পাড়ি।
সখা হলে মাইজভাণ্ডারী থাকবেনা আর কোন ডর।।
ছাদেকিরি প্রেম সায়রে এক মণেরি বোঝা ভরে।
পাড়ি দিলে যাবি ত্বরে সফি বলে দেয় খবর।।