বাবা বুঝি রাগ করেছ

বাবা বুঝি রাগ করেছ? নতুবা কেন আমায় ছেড়ে, অসীম রূপে রূপ নিয়েছ। নৈরূপ হতে আকারেতে পাপী তাপী ত্বরাইতে। আসলে যদি ভাণ্ডারেতে, আবার কেন লুকিয়ে গেছ।। রবি শশী গ্রহ তারা তোমার রূপে মাতোয়ারা। জমি আছমান উজ্জ্বল করে, আলোর মায়ার জাল বুনেছে। সবে পেল তোমার কিরণ বিফল হল আমার জীবন। কি দোষ পেয়ে আমায় ছেড়ে, তুমি দূরে […]

বাবা বুঝি রাগ করেছ?
নতুবা কেন আমায় ছেড়ে, অসীম রূপে রূপ নিয়েছ।

নৈরূপ হতে আকারেতে পাপী তাপী ত্বরাইতে।
আসলে যদি ভাণ্ডারেতে, আবার কেন লুকিয়ে গেছ।।

রবি শশী গ্রহ তারা তোমার রূপে মাতোয়ারা।
জমি আছমান উজ্জ্বল করে, আলোর মায়ার জাল বুনেছে।

সবে পেল তোমার কিরণ বিফল হল আমার জীবন।
কি দোষ পেয়ে আমায় ছেড়ে, তুমি দূরে সরে আছ।।

সফির দোষে রাগ করিলে দয়াল তোমায় কেন বলে।
জানি আমি তুমি আমার, আমার মাঝে মিশে আছ।

লেখক: সৈয়দ শফিউল বশর মাইজভাণ্ডারী