ওরে প্রেম নদীর নাইয়া

ওরে প্রেম নদীর নাইয়া, শীঘ্র চল প্রেম তরী ওপরেতে বাইয়া।। ময়ূর পঙ্খী নৌকা খানি – ছয় জন সোনার দাড়ী। দয়াল বাবা সেজেছেন সেই নায়ের কাণ্ডারী। আনন্দেতে তরী এবে নেচে চল বাইয়া।। সায়র ঢেউয়ের তালে তালে – তরি হেলে দোলে। আনন্দেতে লাগবে বলে রূপসা নদীর কুলে। সোনার মেয়ে পেছন ডাকে চাইওনা ফিরিয়া।। প্রাণ ভাণ্ডারীর রেশমী ধুতি, […]

ওরে প্রেম নদীর নাইয়া,
শীঘ্র চল প্রেম তরী ওপরেতে বাইয়া।।

ময়ূর পঙ্খী নৌকা খানি – ছয় জন সোনার দাড়ী।
দয়াল বাবা সেজেছেন সেই নায়ের কাণ্ডারী।
আনন্দেতে তরী এবে নেচে চল বাইয়া।।

সায়র ঢেউয়ের তালে তালে – তরি হেলে দোলে।
আনন্দেতে লাগবে বলে রূপসা নদীর কুলে।
সোনার মেয়ে পেছন ডাকে চাইওনা ফিরিয়া।।

প্রাণ ভাণ্ডারীর রেশমী ধুতি, দখিনে হাওয়ায় উড়ে।
সফির পাগল মন খানি তার মায়াতে ঘুরে।
আমায় নিয়ে চল তোমার নায়েতে চড়াইয়া।।

লেখক: সৈয়দ শফিউল বশর মাইজভাণ্ডারী