প্রাণ ভাণ্ডারীর ফুল বাগানে ফুটিয়াছে কত ফুল!
গন্ধে অমোধিত ধরা ঘুরে বেড়ায় অলী কুল।
সেই ফুলের মধু খেয়ে নাচে অলী গুণ গেয়ে,
নাচে সব জগতবাসী আনন্দে হল বেভোল।
সে বাগানের আজব ধারা আনন্দেতে আত্মহারা,
হয়ে সব প্রেমিকগণে বাজায় প্রেমের জয় ঢোল।
সে বাগানের প্রাণ মালী মাইজভাণ্ডারী বন মালী,
দান করিছেন প্রেম ডালি, লাভ করিতে ত্বরায় চল।
সেই বাগানের এক কোণে সফি বসে আপন মনে,
চেয়ে আছে বাবাজানে, দান করেনি চরণ ধূল।