ও ভাই আশেকান, সবে কর বাবার গুণগান।
বাবা ধনের নামের গুণে তরে যায় দো’জাহান।।
প্রাণ বাবার নামের বলে, ভবের মোহ যাবে চলে।
এক পলকে ছায়ের হবে, চীন, আরব, হিন্দুস্থান।।
বাবার নামের জোরে সৃষ্ট যত এ’সংসারে,
ভয়ে কাঁপে থর থরায়ে, দূরে ধেয়ে যায় শয়তান।।
বাবার নাম স্মরণ হলে তৌহিদের খুশবু মিলে।
হৃদি-বীণার ঝঙ্কার তোলে, আনন্দেতে ধরে তান।।
বাবার নাম স্মরি দীলে, সফি বাবার কদম তলে।
আশাতে বসিয়া আছে, প্রেম গান নি করে দান।।