কোন ভাষাতে ডাকলে তোরে পাবে তোমার দাসগণে,
সকল ভাষায় ডেকে সারা, খোঁজ মিলে না ত্রিভুবনে।।
আমরা তোমার পাগল ছেলে, মোদের পানে না চাহিলে।
কোথায় যাব বল বাবা, তোর চরণের ছায়া বিনে।।
যদি বাবা হয়ে হও বিমুখ কে বুঝিবে মোদেরই দুঃখ,
কে আর করিবে দয়া, আশ্রয় হারা পাগলগণে।।
প্রাণের বাবা দাও সাড়া তুমি বিনে সবই মরা।
দাও ছুটিয়ে প্রেমের জোয়ার, শান্ত কর প্রেমিকগণে।।
সফি তোমার পাগল ছেলে ডাকি বাবা বাবা বলে,
শান্ত কর দয়াল বাবা, চরণ ধূলা দিয়ে প্রাণে।।