কি লাভ হইবে তোমার, ফকিরের বেশ ধরিলে।
হৃদ মন্দিরে বাবা ধনের, প্রেমের বাঁশী না বাজিলে।।
ডুবে দুনিয়ার লোভে, ফকিরে দেখালে ভবে।
নিজে বিপদগামী হবে, স্থান পাবে শয়তানের দলে।।
ফকির যদি হতে চাও, মাইজভাণ্ডারীর দয়া চাও।
দীলে এশক পয়দা হবে বাবাজানের দয়া হলে।।
দুনিয়ার মায়া ছাড়, বাবাজানের ত্বরিক ধর।
হরদমে জিকির কর, বাবা ধনে পেতে হলে।।
সফি বাবার খাকছার সর্ব্বদাই এন্তেজার।
দিয়ে দিলাম এ সমাচার, ভেবে দেখ আপন দীলে।।