আমি জানিনা সে কে রে, আমি জানিনা সে কে রে।
বাজাইতেছে প্রেম ধ্বনি হৃদ মন্দিরে।।
শারিন্দা সেতার টান হরয়ে অবলা প্রাণ।
ঢোলকেরি আলগা টুকা সহন না যায়রে।।
বাঁশি ও মুরালী স্বরে টিকিতে না পারি ঘরে।
সদা হুহু-হুহু কইরে ডেকেছি বন্ধেরে।।
তথা বসি প্রাণের প্রাণ করিতেছে প্রেমের গান।
জানি না ছালাম প্রাণ কেন সে হরিলরে।।