হায়রে মাইয়ার বাজারে

হায়রে, মাইয়ার বাজারে যাইয়া, প্রেমের জিনিস খরিদ কর নিজে মাইয়া হৈয়া।। এক মাইয়া সহস্র দলে, বাসস্থান হৃদ কমলে, চৌক বাজারে সদায় খেলে, প্রেমের পুতুল লৈয়া।। সাদলে চরণ ভজলে মাজন, আর চল্লিশ গুণ মিলে রতন, যে কৈরাছে শক্তি সাধন, বৈছে রাজা হৈয়া।। পুরুষের পরশ পাইয়া, মাইয়ায় যায় বেপার করিয়া, কি গুণে প্রাণ নেয় কাড়িয়া জানো মুরিদ […]

হায়রে, মাইয়ার বাজারে যাইয়া,
প্রেমের জিনিস খরিদ কর নিজে মাইয়া হৈয়া।।

এক মাইয়া সহস্র দলে, বাসস্থান হৃদ কমলে,
চৌক বাজারে সদায় খেলে, প্রেমের পুতুল লৈয়া।।

সাদলে চরণ ভজলে মাজন, আর চল্লিশ গুণ মিলে রতন,
যে কৈরাছে শক্তি সাধন, বৈছে রাজা হৈয়া।।

পুরুষের পরশ পাইয়া, মাইয়ায় যায় বেপার করিয়া,
কি গুণে প্রাণ নেয় কাড়িয়া জানো মুরিদ হৈয়া।।

ধনের কোঠা দিয়া তালা, মাইয়া লৈয়া কর খেলা,
পুরুষ মরে দিনের বেলা, মূলধন হারাইয়া।।

প্রেম গাছে পিরিতের ফল, দেখলে জীবে হুতাশ পাগল,
যে খাইল তার অঙ্গ শীতল, প্রেম রতি ধন পাইয়া।।

রংমহল ঢাকার স্বরে, সোনার মুর্শিদ বিরাজ করে,
প্রেমিকেরা প্রেম পুরে, যায়রে ছক্কা দিয়া।।

রূপ সাগরে আবদুল্লায়, ভাণ্ডারীর নৌকা বায়,
ভক্তি দিয়া মাইয়ার পায়, আছে জান বাঁচাইয়া।।

লেখক: আব্দুল্লাহ বাঞ্ছারামপুরী