সদা কারে আপনাপন বল

সদা কারে আপনাপন বল অহে মন। ত্রিলক্ষ ভুবনে মাত্র আপনে আপন।। সব বলে আপে আপন, আপ বিনে নাই কোন জন। যে দিকে দেখিবা দেখ আপন ভুবন।। আপনে আপন জন, না চিনিলে কোন জন। নিরাঞ্জন বাক্য মতে না পায়ে নিরাঞ্জন।। আপ হৈতে আপ ধাই, চৈলে গেলে আপে পাই। আপ চৈলে গেলে সবে আপনে আপন।। ভাব দুর্বি […]

সদা কারে আপনাপন বল অহে মন।
ত্রিলক্ষ ভুবনে মাত্র আপনে আপন।।

সব বলে আপে আপন, আপ বিনে নাই কোন জন।
যে দিকে দেখিবা দেখ আপন ভুবন।।

আপনে আপন জন, না চিনিলে কোন জন।
নিরাঞ্জন বাক্য মতে না পায়ে নিরাঞ্জন।।

আপ হৈতে আপ ধাই, চৈলে গেলে আপে পাই।
আপ চৈলে গেলে সবে আপনে আপন।।

ভাব দুর্বি চক্ষে ধৈরে, গুপ্তে ব্যক্তে দৃষ্টি কৈরে।
ঊর্ধে অধে খোঁজে ফিরে ধর আপ্তধন।।

মকবুলাপে চিহ্ন কর, মাওলানার চরণ ধর।
আপে আপ চিহ্ন কৈরে সব আপ্তজন।।

লেখক: আবদুল গণি কাঞ্চনপুরী

সদা কারে আপনাপন বল