রসিক নাগর দয়াল বাবা ভাণ্ডারী আমার,
কাঁদিতেছি তোমার দ্বারে পাপী গোনাহগার।।
রস ভরা আঁখির ঠারে, প্রেমিক সবের মন হরে
জিন পরী হুর ফেরেস্তা, যাঁহার তাবেদার।।
প্রেমিক সবের প্রাণ নিধি, আজব তোমার প্রেমের বিধি
যারে চাও দয়া করি, তার কিসের সংসার।।
পেয়ে তোমার প্রেম বিন্দু, পার হবে সব ভব সিন্দু
তৌহীদের প্রেমিকগণের তুমি মুলাধার।।
রসিক সবের প্রাণ সখা, তুমি বিনে সবই ফাঁকা
এসে আবার দাও দেখা গাউস মাইজভাণ্ডার।।
সফি তোর বিচ্ছেদে বসি, কাঁদিতেছে দিবানিশি
স্বপ্নে একটু দেখা দিলে কি ক্ষতি তোমার।।