দয়াল বাবা মাইজভাণ্ডারী প্রেম ধন

দয়াল বাবা মাইজভাণ্ডারী প্রেম ধন ভিক্ষা চাই। দান করগো দয়াল বাবা, ধন হেরে নয়ন জুড়াই।। প্রেম ধন কেমন ধন, চিনলামনারে বাবা ধন। দান করগো মহাজন, ধনের ত’ আর কমি নাই।। ওগো প্রাণের দয়াল বাবা আশেকানে দীলের কাবা। রহমান নাম তোমার, রহমতেতে দাও ভাসাই।। দয়া গুণে চিকন কালা ঘুচায়ে দাও প্রাণের ময়লা। খুলে দাওনা হৃদি আঁয়না, […]

দয়াল বাবা মাইজভাণ্ডারী প্রেম ধন ভিক্ষা চাই।
দান করগো দয়াল বাবা, ধন হেরে নয়ন জুড়াই।।

প্রেম ধন কেমন ধন, চিনলামনারে বাবা ধন।
দান করগো মহাজন, ধনের ত’ আর কমি নাই।।

ওগো প্রাণের দয়াল বাবা আশেকানে দীলের কাবা।
রহমান নাম তোমার, রহমতেতে দাও ভাসাই।।

দয়া গুণে চিকন কালা ঘুচায়ে দাও প্রাণের ময়লা।
খুলে দাওনা হৃদি আঁয়না, তোমায় যেন দেখতে পাই।।

ওহে বাবা প্রাণ ভাণ্ডারী, তুমিত তৌহীদ কাণ্ডারী।
পার করে দাও ভব পাড়ি, আনন্দেতে নাচি গাই।।

সফি তোমআর প্রেমে মরা, এবে এসে দাওনা ধরা।
তোমার ধনে ধনি হয়ে তৌহীদ রাগিনী গাই।।

লেখক: সৈয়দ শফিউল বশর মাইজভাণ্ডারী