যাওরে শমন যাওরে ফিরি

যাওরে শমন যাওরে ফিরি, যাওরে শমন যাওরে ফিরি। আমরা যমের কি ধার ধারি।। করলে শমন জোর জবরি, আমার সামনে জজ-কাচারী, উচ্চস্বরে দিব দোহাই হক ভাণ্ডারী হক ভাণ্ডারী।। (শমন) প্রাণ পাবিনা আমার ধারে, প্রাণ দিয়াছি ভাণ্ডারীরে, রহমানের চরণপুরে প্রাণ করেছি রেজিষ্টারী।। আমি মওলার প্রেমের মরা, কই পাবি তুই মন মনুরা, নাইরে আমার নড়াচড়া, জিন্দা মরা গেছি […]

যাওরে শমন যাওরে ফিরি, যাওরে শমন যাওরে ফিরি।
আমরা যমের কি ধার ধারি।।

করলে শমন জোর জবরি,
আমার সামনে জজ-কাচারী,
উচ্চস্বরে দিব দোহাই হক ভাণ্ডারী হক ভাণ্ডারী।।

(শমন) প্রাণ পাবিনা আমার ধারে,
প্রাণ দিয়াছি ভাণ্ডারীরে,
রহমানের চরণপুরে প্রাণ করেছি রেজিষ্টারী।।

আমি মওলার প্রেমের মরা,
কই পাবি তুই মন মনুরা,
নাইরে আমার নড়াচড়া, জিন্দা মরা গেছি মরি।।

জাহান্নামের ভয় করিনা,
জান্নাতের আশা করিনা,
দোজাহানের মালিক আমার গাউসুল আজম মাইজভাণ্ডারী।।

বলছি শমন বারে বারে,
আমার প্রাণ মুর্শিদের দ্বারে,
তিনি দিলে দিতে পারে নিতে পার বিনয় করি।।

প্রেমের মরা যেই মইরাছে,
তার কি আবার মরণ আছে,
আমিন বলে ভয় কি আছে, এক ডুবেতে ভবের পাড়ি।।

লেখক: আমিনুল হক ধর্মপুরী