মাওলার কুদরুতের খুবি, মাওলার কুদরুতের খুবি।
নূরের প্রেমে বন্ধুর সনে খেলা গায়েবী।
প্রেমাবদ্ধ মিত্ররূপে, দুই নামে জগত কালে,
মানব আকারে করলে আদমের ছবি।
চারি চিজে দুনিয়াই, তিনের যোগে খেলে শাঁই,
আলেফ লাম, মীমের মর্ম মজিলে পারি।
আসা যাওয়ার মূলে তুমি, কেবল দোষের ভাগি আমি,
ঘরে চিন গাউস বাবা নায়েব নবি।
লীলা খেলা তোমার যত, বর্ণনা করিব কত,
অন্ত না পাইয়া ক্ষান্ত হত হয় কবি।
কে কান্দে কে হাসে, কারে দিলে বনবাসে,
প্রেম ফাঁদে পৈরে কেহ রহিল ডুবি।
আল্লা বৈলে কৌতূহলে, ডাক পৈড়ে চরণ তলে,
কলির লীলা মাইজভাণ্ডার খেলে ভৈরবী।
গাউস বাবা সোনার তন, ভাণ্ড ভরা প্রেম রতন,
সেই আশকে আবদুল্লায় মাইজভাণ্ডার সেবি।