দাসের সদায় মনে কল্পনা, দোজাহানে জামিন মওলানা,
মাইজভাণ্ডার তওয়াফ করিলে আর কিরে তার ভাবনা।।
মাইজভাণ্ডার দরবার খুলিয়া,
কুদরতের খেলা খোদা যায়রে খেলিয়া।
আশেক ছাড়া খোদার খেলা বুঝতে পারে কয়জনা।।
শুন যত বন্ধুগণ,
হরদমে ভাণ্ডারীর নাম রাখিলে স্মরণ,
মহা বিপদ হবে মোছন, দয়াল নামের মহিমা।।
যেই দিন হাশরের বিচার,
নেকী বদীর হিসাব নিকাশ করবে করতার,
মাইজভাণ্ডারী দাসের বিচার অন্যের হাতে যাবেনা।।
যার মুখে নিত্য আছে হক ভাণ্ডারীর নাম,
তার জন্যে হারাম হইছে কঠিন জানান্নাম,
জান্নাতে সে পাইবে স্থান কত ফুলের বিছানা।।
মওলার চরণের ধূল,
ঈমানে-আমানে আমিন কইরাছে কবুল,
তুমি আমার খোদা রাসূল, তুমি মালিক রাব্বানা।।