বুঝিতে পারি না ছল তোর

বুঝিতে পারি না ছল তোর ওহে প্রাণ সখা। থাকি মম হৃদান্তরে মোরে নাহি দেও দেখা।। তালাশিছি দশ দ্বারে লোকে কু-কথা বলে মোরে। তুমি রহিয়াছ বন্ধু মম সর্বাঙ্গেতে মাখা।। দেখিয়ে না দেখি তোরে ছালামে রুষিব কারে। তালাশিতে যাব মৈরে বুঝি কর্মেরি লিখা।। লেখক: আবদুস সালাম ভূজপুরী

বুঝিতে পারি না ছল তোর ওহে প্রাণ সখা।
থাকি মম হৃদান্তরে মোরে নাহি দেও দেখা।।

তালাশিছি দশ দ্বারে লোকে কু-কথা বলে মোরে।
তুমি রহিয়াছ বন্ধু মম সর্বাঙ্গেতে মাখা।।

দেখিয়ে না দেখি তোরে ছালামে রুষিব কারে।
তালাশিতে যাব মৈরে বুঝি কর্মেরি লিখা।।

লেখক: আবদুস সালাম ভূজপুরী