বিছানাতে একা বসে তোমারি আশায়,
হৃদয়ে মুরতী আঁকি পলকেতে ধায়।।
পুঃ ধরে এনে যখন তোমায় দেখতে চাই।
আবার তুমি চলে যাও, ছুটিয়ে পালাই।।
কেন কর কপট ছল আমি দীন নিঃসম্বল।
দাও ধরা বাবা আমায়-অসীম দয়ায়।।
তোমাকে ধরিতে যখন-প্রাণ ছুটে যায়।
তুমি কেন মিশে যাও-অসীম নীলিমায়।।
মোরা দুর্বল মতি প্রাণে নাহি ভক্তি।
কেমনে দয়াল বাবা ধরিব তোমায়।।
দয়া করে বাবাজান দাও দরশন,
আমারই প্রাণেতে তুমি করহে আসন।
এস প্রাণেরই রাজন দাসের জুড়াক জীবন।
নইলে যে সোনার জীবন বিফলেতে যায়।।
আর কত ঘুরাইবে দয়াল বাবাজান,
আমার মাঝে তুমি হও মূর্তিমান।
আমায় তোমারই মাঝে সাজাও তোমারই সাজে,
সফি যেন তোমার মাঝে লীন হয়ে যায়।।