বাবা আমার প্রাণের নিধি

বাবা আমার প্রাণের নিধি হৃদ মন্দিরে তাঁহার ঠাঁই। ‘আমি’ যখন মরে যাব বাবা বিনে কিছু নাই।। বাবা আমার প্রাণের শশী প্রাণের মাঝে আছেন মিশি, দয়া হলে বাবা ধনের আমার মাঝে দেখতে পাই।। বাবা আমার প্রাণের সোনা তাঁর অভাবে কেউ বাঁচেনা, খুলে দিলে হৃদি আয়না প্রাণ পুরীতে দেখবি ভাই।। সবার মাঝে তাঁহার স্থিতি যত সব তাঁর […]

বাবা আমার প্রাণের নিধি হৃদ মন্দিরে তাঁহার ঠাঁই।
‘আমি’ যখন মরে যাব বাবা বিনে কিছু নাই।।

বাবা আমার প্রাণের শশী
প্রাণের মাঝে আছেন মিশি,
দয়া হলে বাবা ধনের আমার মাঝে দেখতে পাই।।

বাবা আমার প্রাণের সোনা
তাঁর অভাবে কেউ বাঁচেনা,
খুলে দিলে হৃদি আয়না প্রাণ পুরীতে দেখবি ভাই।।

সবার মাঝে তাঁহার স্থিতি
যত সব তাঁর বিস্তৃতি,
না চিনে মরিয়া গেলে পার হইবার আশা নাই।।

যে চিনিল বাবা ধনে
মিশে গেল মনে প্রাণে,
দুইয়ের তফাৎ ঘুচলো তাহার দু’কুলে তার ভাবনা নাই।।

দ্বীন সফি ডেকে বলে
আস বাবার চরণ তলে,
মিলে সব আশেকান আনন্দের বাজার বসাই।।

লেখক: সৈয়দ শফিউল বশর মাইজভাণ্ডারী