তুমি দাও দেখা মুর্শিদ চাঁন

তুমি দাও দেখা মুর্শিদ চাঁন, কুল মান সব দিয়াছি কেন তবে অভিমান।। না দেখিয়া না মজিয়া-ছিলাম ভাল প্রাণ প্রিয়া, দেখে একি জ্বালা হল চোখে ডাকে অশ্রুবান।। ভালবাসায় ছিলাম ভাল, ভালবেসে কাঁদতে হল। কুল মান সবই গেল-খাঁচায় রইল শুধু প্রাণ।। তৃষা লয়ে বুকে ধরা-মেঘের আশে দেয় পাহারা। ফল ধরেনা ফুল ফোটেনা ধরায় না ডাকিলে বান।। তেমনি […]

তুমি দাও দেখা মুর্শিদ চাঁন,
কুল মান সব দিয়াছি কেন তবে অভিমান।।

না দেখিয়া না মজিয়া-ছিলাম ভাল প্রাণ প্রিয়া,
দেখে একি জ্বালা হল চোখে ডাকে অশ্রুবান।।

ভালবাসায় ছিলাম ভাল, ভালবেসে কাঁদতে হল।
কুল মান সবই গেল-খাঁচায় রইল শুধু প্রাণ।।

তৃষা লয়ে বুকে ধরা-মেঘের আশে দেয় পাহারা।
ফল ধরেনা ফুল ফোটেনা ধরায় না ডাকিলে বান।।

তেমনি আমি তোমার আশে, তৃষিত রই প্রেম পিয়াসে।
এই জীবনে কি লাভ হল না পাই যদি প্রেম দান।।

সফি ডাকে সকাতরে-এসে বস হৃদ মন্দিরে।
প্রেম ধনে পূর্ণ করে- মার মুরলিতে টান।।

লেখক: সৈয়দ শফিউল বশর মাইজভাণ্ডারী