ছলৈ রেখেছিলাম যতনে

ছলৈ রেখেছিলাম যতনে, কে টানী লাগাইয়ে দিল শ্যাম বৃন্দাবনে।। সে কেমন নিঠুর হৃদয়, ফওরে টানিল ছলৈ না করিয়া ভয়। নিঠুর মনে দিল অগ্নি আমার নতুন যৌবন।। হৃদয় তাঁর পাষাণ নিপুণ। কেনে দিল মনে তার লাগাইতে আগুন। ঢালিলে সমুদ্রের জল নিভে না সে কখনে।। ওহে ছালামেরি মন ধৈর্য ধরি থাক না হইও উচাটন। থুকে নিভাইতে পারে […]

ছলৈ রেখেছিলাম যতনে,
কে টানী লাগাইয়ে দিল শ্যাম বৃন্দাবনে।।

সে কেমন নিঠুর হৃদয়,
ফওরে টানিল ছলৈ না করিয়া ভয়।
নিঠুর মনে দিল অগ্নি আমার নতুন যৌবন।।

হৃদয় তাঁর পাষাণ নিপুণ।
কেনে দিল মনে তার লাগাইতে আগুন।
ঢালিলে সমুদ্রের জল নিভে না সে কখনে।।

ওহে ছালামেরি মন
ধৈর্য ধরি থাক না হইও উচাটন।
থুকে নিভাইতে পারে তোমা প্রাণ গাউস ধনে।।

লেখক: আবদুস সালাম ভূজপুরী