ওঠো প্রেমিকগণ হালকার কারণ।
হৃদে করি দাঁড়াওনা প্রিয়ে গাউস ধন।।
মনে না করিও হেলা, প্রেম খেল এই বেলা।
এইতো হাশর ময়দান, মাওলার জশন।।
মক্কা যাই হাজ্বী ঋষি, পাপ ছাড়ায় পাষাণ চুষি।
এথা নিজ মাওলা পদে কররে চুম্বন।।
যথাশক্তি শির মার, পাপকালি দূর কর।
আর পবেনা ত্রিভূবনে দয়ালু এমন।।
দাস ছালাম দুরাচারে, মনে রেখ কৃপা করে।
ওহে মাওলানা ধন জীবের জীবন।।